Saturday, August 28, 2010

৫৪৩ পোস্টাল ও সার্টিং অ্যাসিস্ট্যান্ট

ভারতিয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেল ২০০৯ ও ২০১০ সালের শূন্যপদ পূরণের জন্য 'পোস্টাল' অ্যাসিস্ট্যান্ট  / 'সার্টিং অ্যাসিস্ট্যান্ট ' পদে ৩৪১ জন ছেলেমেয়ে আর ওড়িশা সার্কেল ২০০৯ ও ২০১০ সালের শূন্যপদ পূরনের জন্য পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ' / 'সার্টিং অ্যাসিস্ট্যান্ট'  পদে ২০২ জন লোক নিচ্ছে।
 কারা কোন পদের জন্য যোগ্যঃ
পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের জন্যঃ যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ৫-১০-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট বা পোস্ট-গ্র্যাজুয়েটরাও আবেদনের যোগ্য। মূল মাইনেঃ ৫,২০০-২০,২০০ টাকা। পোস্ট অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদঃ বিভিন্ন ডিভিশনে বিভিন্ন রকমের শূন্য স্থান রয়েছে।

'সার্টং অ্যাসিস্ট্যান্ট পদের শূন্য স্থান বিভিন্ন ডিভিশনে বিভিন্ন রকমের। খেলোয়াড়দের কোটায় 'পোস্টাল অ্যাসিস্ট্যান্ট  পদে নেওয়া হবে বিভিন্ন ডিভিশনে। বিজ্ঞপ্তি নংঃ Rectt/R-8/Direct Quota/2009-10.
প্রার্থীবাছায়ের পদ্ধতি নির্দেশাবলি আছে  ফর্মের সঙ্গে। ফর্মের দাম ২৫ টাকা।

পুরন করা ফর্মের সঙ্গে দেবেনঃ ১) মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোহ্যতার মার্কশীট ও সার্টিফিকেটের পেত্যায়িত নকল। ২) ও.বি.সি., তপশিলী ওপ্রতিব্ন্ধীরা দেবেন যথাবিহিত সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, ৩) এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো, ৪) অস্থিসংক্রান্ত প্রতিবন্ধীরা দেবেন যাথারীতি ডাক্তারি সার্টিফিকেট। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন  'APPLICATION FOR RECRULTMENT TO THE POST OF POSTAL ASSISTANT / SORTING ASSISTANT/ POSTAL ASSISTANT(SBCO)/PA(CO)IN....' ও NAME OF THE DIVISION/ UNIT....... দরখাস্ত পাঠাবেন স্পীড ডাকে বা, রেজিস্ট্রি দাকে। পৌছানো চাই ৫ অক্টোবরের মধ্যে। বিভিন্ন ডিভিশনের জন্য আলাদা ঠিকানা রয়েছে। যারা যে ডিভিশনে দরখাস্ত করবেন তারা সেই ডিভিশনের ঠিকানায় দরখাস্তটি পাঠাবেন। বিভিন্ন ডিভিশনের ঠিকানা পাবেন ২৯ আগস্টের কর্মসংস্থান থেকে।

ওড়িশা পোস্টাল সার্কেলের জন্যঃ ভারতিয় ডাক বিভাগের ওড়িশা পোস্টাল সার্কেল ২০০৯ ও ২০১০ সালের শূন্যপদ পূরণের জন্য 'পোস্টাল' অ্যাসিস্ট্যান্ট / 'সার্টিং অ্যাসিস্ট্যান্ট ' পদে ২০২ জন লোক। শিক্ষাগত যোগ্যতা, বয়স ও মূল মাইনে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের ওপরের মতো। শূন্যপদঃ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে ১৩৯টি, সার্টং অ্যাসিস্ট্যান্ট  পদে ২৪টি, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট  (সেভিংস ব্যাঙ্ক কন্ট্রোল অর্গানাইজেশন) পদে ১৫টি,  পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে (সার্কেল অফিস) পদে ১৪টি, আর্মি পোস্টাল সার্ভিসে ১০টি।
এই পদের বিজ্ঞপ্তি নংঃ RE/6-12/2010,Dated: Bhubaneswer the 18th August, 2010. ফর্মের দাম ২৫ টাকা। পুরন করা ফর্মের সঙ্গে দেবেন যাবতীয় প্রমানপত্রের প্রত্যায়িত নকল, এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপেরফটো। দরখাস্ত পাঠাবেন স্পীড ডাকে বা, রেজিস্ট্রি ডাকে। পৌছানো চাই ৫ অক্টোবরের মধ্যে।

Friday, August 27, 2010

২৩ মজদুর

ডাকুনি পুরসভা 'মজদুর' ও 'পিওন' পদে ২৬ জন লোক নিচ্ছে। ক্লাস এইট পাশরা ১-১-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স থাকলে দুই পদের জন্য আবেদন করতে পারেন। ভালো স্বাস্থ্য ও খেলোয়াড়্রা অগ্রাধিকার পাবেন।
মূল মাইনেঃ ৪,৯০০-১৬,২০০ টাকা। শূন্যপদঃ মজদুর পদে ২৩টি। রেফারেন্স নংঃ 768/DM/2010, Date: 10.08.2010 ।  শূন্যপদঃ পিওন পদে ৩টি। রেফারেন্স নংঃ 768/DM/2010. Date 10.08.2010.

দরখাস্ত করবেন সাধারন কাগোজে, পুরো বায়োডাটা দিয়ে। সঙ্গে দেবেনঃ ১) বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, ২) এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো, ৩) নিজের নাম-ঠিকানা লেখা ও ৫ টাকার ডাক্টিকিট সাঁটা একটি খাম। দরখাস্ত পৌছানো চাই 'মজুর' পদের বেলায় ৩১ আগস্টের মধ্যে আর পিওন পদের বেলায় ৩০ আগস্টের মধ্যে।

এই ঠিকানায়ঃ The Chairman,Dankuni Municipality, North Subhaspally, Dankuni, Dist. Hooghly, Pin-712311. 

Thursday, August 26, 2010

৬২৯ সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল

বর্ডার সিকিউরিটি ফোর্স 'হেড কনস্টেবল (রেডিও অপারেটর)',  হেড কনস্টেবল (ফিটার)' ও অ্যাসিস্ট্যান্ট-সাব-ইন্সপেক্টর (রেডিও মেকানিক)' পদে ৬২৯  জন লোক নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ
 হেড কনস্টেবল (রেডিও অপারেটর)ঃ অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশ ছেলেরা আই.টি.আই. থেকে রেডিও অ্যান্ড টি.ভি./ ইলেক্ট্রনিক্স ট্রেডের ২ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। মূল মাইনেঃ ৫,২০০-২০,২০০ টাকা। শূন্যপদঃ ৫০০টি।

হেড কনস্টেবল (ফিটার)ঃ অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশ ছেলেরা আই.টি.আই. থেকে ইঞ্জিন ফিটার /ডিজেল মেকানিক / অটোমোবাইল / মোটর মেকানিক ট্রেডের ২ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। মূল মাইনেঃ ৫,২০০-২০,২০০ টাকা। শূন্যপদঃ ১৭টি।

অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (রেডিও মেকানিক)ঃ অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশ ছেলেরা আই.টি.আই. থেকে রেডিও অ্যান্ড টি.ভি./ টেকনোলজি, ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল বা, ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সের ডিপ্লোমা কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। মূল মাইনেঃ ৫,২০০-২০,২০০ টাকা। শূন্যপদঃ ১১২টি।

ওপরের সব পদের বেলায় বয়স গুন্তে হবে ৯-১০-২০১০' এর হিসাবে। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৭০ সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ৫ সেমি প্রসারক্ষণ থাকতে হবে আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দু'চোখে ৬/৬ ও ৬/৯।

দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার 'কল লেটার' পাঠানো হবে।
এই টেস্ট থাকবেঃ ১) ৬.৫ মিনিটে ১ মাইল দৌড়, ২) ৩ সুযোগে ১.২ মিটার হাই জাম্প, ৩) ৩ সুযোগে ৩.৬৫ মিটার লং জাম্প। সফল হলে ২০০নম্বরের আড়াই ঘন্টার লিখিত পরীক্ষা হবে।

FOR THE POST OF HC(RO) / HC (FITTER) / ASI (RM)'.  দরখাস্ত পৌছানো চাই ৯ অক্টোবরের মধ্যে।

কলকাতা  কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The Inspector General, Frontier HQ BSF South Bengal, 2B Lord Sinha Road, kolkata (West Bengal), Pin - 700 071

শিলিগুড়ি কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The Inspector General, Frontier HQ BSF Kadamtala, P.O. Kadamtala, Silliguri, Darjeeling, (W.B), Pin- 734011.

গুয়াহাটি কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The Deputy Inspector General, Sector -HQ  BSF Guwahati (Assam), Pin-781017,

এিপুরা কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The Deputy Inspector General, Sector -HQ BSF Tripura ,P.O. Salbagan, Dist. Tripura West,Pin-799012.

ঝাড়খন্ড কেন্দ্রে পরীক্ষা দিলে দপ্রখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The DIG/Commandant, BSF TC & S Hazaribagh, Meeru Camp, Jharkhand, Pin-825317.

পাটনা কেন্দ্রে পরীক্ষা দিলে দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ  The Inspector General, Frontier -HQ BSF Malda, P.O. -Narayanpur, Dist. Malda (WB), Pin-732144.

Wednesday, August 25, 2010

এয়ারপোর্ট অথরিটিতে ৯৮ অ্যাসিস্ট্যান্ট

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা অফিস 'জুনিয়র অ্যাসিস্ট্যান্ট' পদে ৯৮ জন লোক নিছে। যে কোনো শাখায় উচ্চমাধ্যামিক পাশ ছেলেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন। আই.টি.আই., সাব-অফিসার কোর্স বা, ফায়ার সার্ভিসে কাজের অভিজ্ঞতা কিংবা বি.টি.সি. কোর্স পাশ হলে ভালো হয়। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় ১৬৭ সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি। দৃষ্টি শক্তি হতে হবে চশমা ছাড়া প্রতি চোখে ৬/৬। বয়স হতে হবে ১৩-৮-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে।
মূল মাইনেঃ ৫,৫০০-১০,০৬০ টাকা। শূন্যপদঃ ৯৮টি।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যে। সফল হলে ইন্টারভিউ। সব শেষে হবে ড্রাইভিং টেস্ট। দরখাস্ত করবেন সাধারন কাগজে, নিচের বয়ান টাইপিং করে। এছাড়া বয়ান পাবেন এই ওয়েবসাইটেঃ http://www.airportsindia.org.in/

 পূরন করা ফর্মের সঙ্গে দেবেনঃ ১) শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়িত নকল। ২) বয়সের প্রমান পত্র হসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যায়িত নকল। ৩) তপশিলী আর ও.বি.সি.'রা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ও প্রতিবন্ধিরা দেবেন ডাক্তারি সার্টিফিকেটের প্রত্যায়িত নকল। ৪) ড্রাইভিং লাইসেন্সের প্রত্যায়িত নকল। ৫) এখনকার তোলা ৪ কপি পাশপোর্ট মাপের ফটো। ৬) ১০০ টাকার ডিমান্ড ড্রাফট। 'Airports Authority of India'র অনুকুলে ওপেয়েবল অ্যাট লিখেবেন 'কলকাতা' । দরখাস্ত ভরা খামের ওপর পদের নাম লিখবেন।  দরখাস্ত পৌছনো চাই ২৭ আগস্টের মধ্যে।

দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ THE REGIONAL EXECUTIVE DIRECTOR (Eastern Region), Airports Authority of India, NSCBI Airport, kolkata-700 052.


22 আগস্টের কর্মসংস্থান থেকে সমস্ত তথ্য সংগৃহীত

ব্যাঙ্কে ৮২১ জন অফিসার

কেন্দ্রীয় সরকারি সংস্থা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ' অ্যাগ্রিকালচার অফিসার', ম্যানেজমেন্ত ট্রেনি',  'অফিসার', অফিসার(ইন্ডাস্ট্রি)' ও 'ম্যানেজার (ক্রেডিট)' পদে ৮২১ জন ছেলেমেয়ে নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ
অ্যাগ্রিকালচার অফিসারঃ অ্যাগ্রিকালচার, হার্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স, পিসিকালচার বা, অ্যাগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কো-অপারেশনের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ওপরের ওইসব শাখার পোস্ট-গ্র্যাজুয়ে্টরাও সাধারন ভাবে পাশ করলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২০,৭০০ টাকা। শূন্যপদঃ ২১০ টি। চাকরি হবে জে.এম.জি.। স্কেলে। পোস্ট কোড-06

ম্যানেজমেন্ট ট্রেনিঃ মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়রা আবেদন করতে পারেন। কম্পিউটারে এম.এস. অফিস সফটওয়্যারে কাজ করায় জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা। শূন্যপদ: ৩৯০টি। চাকরি হবে জে.এম.জি.স্কেলে। পোস্ট-কোড-10

অফিসার (ইন্ডাস্ট্রি)ঃ মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংযের প্রথম শ্রেনির গ্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেনির নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২০,৭০০ টাকা। শূন্যপদঃ ১৪০টি। চাকরি হবে জে.এম.জি.স্কেলে। পোস্ট-কোড-07

অফিসার (এইচ.আর.ডি)ঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা পার্সোনেল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বা, লেবারল বা, লেবার ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্কের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা। শূন্যপদ: ২০টি। চাকরি হবে জে.এম.জি.স্কেলে। পোস্ট-কোড-08

ডেপুটি ম্যানেজার(ল)ঃ আইন শাখার গ্র্যাজুয়রটরা অ্যাডভোকেট হিসাবে অন্তত ২ বছরের অভিজ্ঞতা / রাজ্য বা, কেন্দ্রীয় সরকারের লিগ্যাল বিভাগে /  স্টেট লিগ্যাল সার্ভিসে মেম্বার হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৪,৫০০-২৫,৭০০ টাকা। শূন্যপদঃ ১০টি। চাকরি হবে জে.এম.জি. ,। স্কেলে। পোস্ট-কোর্ডঃ05

ম্যানেজার (ক্রেডিট)ঃ ফিনান্স স্পেশালাইজেশন বিষয় হিসাবে নিয়ে এম.বি.এ. / চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি / ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনেঃ ১৯,৪০০-২৮,১০০ টাকা। শূন্যপদঃ ৫১ টি। চাকরি হবে এম.এম.জি-,।। স্কেলে। পোস্ট- কোড-02

ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে ১-৭-২০১০' এর হিসাবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে, ১৮অগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটেঃ http://www.pnbindia.com/ ।পরীক্ষা ফী বাবদ নগদে ৪০০ টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোনো কোর ব্যাঙ্কিং ব্রাঞ্চে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার সময় ২ কপি ভাউচার লাগবে।  বিস্তারিত খবর পাবেন এই ওয়েবসাইটেঃ http://www.pnbindia.com/ ।

Tuesday, August 24, 2010

প্রতিরক্ষা কারখানায় ১০০ শ্রমিক

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন খামারিয়া অর্ডন্যান্স ফ্যাক্টরি 'লেবারার' পদে ১০০জন লোক নিচ্ছে। মাধ্যামিক পাশরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে '১০-৯-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
মূলমাইনেঃ৫,২০০- ২০,২০০ টাকা। শূন্যপদঃ ১০০টি।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের  মাধ্যমে। দরখাস্ত করবেন সাধারন কাগজে, নিজের বয়ান টাইপিং করে।

সঙ্গে দেবেনঃ ১) বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল। ২)এখ্নকার তোলা ও সামনের দিকে নিজের সই করা ৩কপি পাশপোর্ট মাপের ফটো। (১ কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে ও ২ কপি দরখাস্তের সঙ্গে সেঁটে), ৩) ৫০ টাকার ডিমান্ড ড্রাফট বা, পোস্টাল অর্ডার। The General Manager, Ordance Factory, Khamaria, Jabalpur-482005' এর অনুকুলে। অপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। দরখাস্ত ভরা খামের ওপর পদের নাম ও ফ্যাক্ট্রির নাম লিখবেন। দরখাস্ত পৌছনো চাই ১০ সেপ্টেম্বরের মধ্যে।

 দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়ঃ The General Manager, Ordnace Factory khamaria, Jabalpur, Madhya Pradesh, Pin-482005

Monday, August 23, 2010

১৩৯ ট্রেনি

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড 'গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি  ও ' ম্যানেজমেন্ট ট্রেনি' পদে ১৩৯ জন লোক নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্য

গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিঃ   মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, মাইনিং মেশিনারি, সি অ্যান্ড আই, মেটালার্জি, কেমিক্যাল, সিভিল, জিওলজি, মাইনিং, সিস্টেমস ( কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স / ইনফর্মেশন টেকনোলজি) ' এর গ্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৬৫% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ৩ বছরের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা মোট ৬৫% নম্বর পেয়ে থাকলেও 'সিস্টেম' শাখার জন্য যোগ্য। "জিওলজি'  বিষয়ে এম.এসসি.  কোর্স পাশ্রা অন্তত ৬৫% নম্বর পেয়ে 'জিওলজি'  শাখার জন্য যোগ্য। ওপরের ওইসব যোগ্যতার প্রার্থীদের বেলায় ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন।

ম্যানেজমেন্ট ট্রেনিঃ নেওয়া হবে এইসব শাখায়ঃ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশন অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন মার্কেটিং ম্যানেজমেন্ট ও ফিনান্স। মোট অন্তত ৬৫% নমেওর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এম.বি.এ. / পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট- গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে মোট অন্তত ৬৫% নমেওর পেয়ে পাশ হলে 'হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট' ও 'মার্কেটিং ম্যানেজমেন্ট' শাখার জন্য আবেদন করতে পারেন। মোট অন্তত ৬৫% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এম.বি.এ. / ম্যাসকমিউনিকেশন, জার্নালিজম, অ্যাডভার্টাজিং / ক্রিয়েটভ রাইটিংযের পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে মোট অন্তত ৬৫% নমেওর পেয়ে পাশ হলে 'পাবলিক রিলেশন্স অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন' শাখার জন্য আবেদন করতে পারেন। মোত অন্তত ৬৫% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা চার্টার্ড অ্যাকউন্ট্যান্সি কোর্স পাশ হলে  'ফিনান্স' শাখার জন্য আবেদন করতে পারেন। শূন্যপদঃ ১৫টি

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।পরীক্ষা হবে ২৬ শে সেপ্টেম্বরে পূর্ব ভারতের কলকাতা ভুবনেশ্বরে। দরখাস্ত করবেন অনলাইনে ৩১ আগস্ট পর্যন্ত। অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে আর ৫০০ টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখায় জমা দিতে হবে  এই অ্যাকাউণ্ট নম্বরে: NALCO Powerjyoti A/c No. 31285673209 of SBI. দরখাস্তের সঙ্গে দেবেনঃ ১) এখনকার তোলা ও স্ব-প্রত্যায়িত করা ৩.৫*৪.৫ সেমি মাপের একটি রঙিন ফটো(ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে), ২) টাকা জমা দেওয়ার পে-ইন স্লিপের মূল, ৩) ও.বি.সি., তপশিলীরা দেবেন কাস্টসার্টিফিকেটের প্রত্যায়িত নকল। দরখাস্ত পৌছানো চাই ৭ সেপ্টেম্বরের মধ্যে।
এই ঠিকানায়ঃ The Advertiser, PO Box No.12026, Cossipore Post Office Kolkata-700 002.