Showing posts with label Jobs for Civil Engineers. Show all posts
Showing posts with label Jobs for Civil Engineers. Show all posts

Friday, June 18, 2010

স্বাস্থ্য বিভাগে ৪৭

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি "সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার""অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার" পদে ৪৭ জন ছেলেমেয়ে নিচ্ছে।
কারা কোন পদে আবেদন করতে পারবেন তার বিবরনঃ

"সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার"  সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা (এ.সি.ই./ডি.সি.ই.) কোর্স পাশরা আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শুন্যপদ ২৯ টি।

"অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার"  সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শুন্যপদ ১৮ টি।

সব পদের বেলায় বয়স হতে হবে ৩১-১২-২০১০ এর হিসাবে ৩৫ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত ও ইন্টারভিউ এর মাধ্যমে।
দরখাস্তের বিবরনঃ দরখাস্ত করতে হবে সাধারন কাগজে পুরো বায়োডাটা দিয়ে। সঙ্গে দিতে হবে
  • এখনকার তোলা দু কপি পাশপোর্ট মাপের ফটো।
  • বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমানপত্রের প্রত্যয়িত নকল।
  • নিজের নাম ঠিকানা লেখা ৯*৪ ইঞ্চি মাপের ২ টি খাম।
খামের ওপরে লিখতে হবে "Application for the post of.....................................।
দরখাস্ত পৌছাতে হবে ৩০ জুনের মধ্যে রেজিস্ট্রি ডাকে।
ঠিকানাঃ The Executive Director
West Bengal State Health & Family Weifare Samiti
Sasthya Bhawan, 'B' Wing, 3rd Floor, GN-29, Sector V
Salt Lake, Kolkata-91