Showing posts with label Assistant. Show all posts
Showing posts with label Assistant. Show all posts

Tuesday, August 17, 2010

৫৮ অ্যাসিস্ট্যান্ট

দক্ষিন ২৪ পরগনা জেলার জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.ই.জি.এস. সেল 'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট' পদে ৫৮ জন লোক নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংযের ডিপ্লোমা কোর্স পাশ্রা 'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট' পদে জন্য আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ১৪,০০০ টাকা। শূন্যপদঃ প্রতি ব্লকে ১টি করে, অর্থাৎ ২৯টি।

উচ্চমাধ্যমিক পাশ্রা কম্পিউটারের ৬ মাসের ট্রেনিং কোর্স পাশ হলে ও কম্পিউটার ডাটা এন্ট্রির কাজে ঘন্টার অন্তত ৬,০০০ কী ডিপ্রেশনে গতি থাকলে ' কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট' পদে জন্য আবেদন করতে পারেন।
মূলমাইনে: ৯,০০ টাকা। শূন্যপদঃ প্রতি ব্লকে ১টি করে, অর্থাৎ ২৯টি।

ওপরের দুই পদের বেলায় বয়স হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার ও ইন্টারভিউয়ের মাধ্যমে। নির্দিষ্ট বয়ান পাবেন এই ওয়েবসাইটে http://s24pgs.gov.in/  দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রমান পত্রের প্রত্যায়িত নকল আর নিজের নাম ঠিকানা লেখা একটি খাম। দরখাস্তটি পৌছান চাই ২৫ আগস্টের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ The District Magistrate & District programme co-ordinator, south 24 Pgs, District  MGNSEGA Cell, 9th   Floor  new Administrative Building, 12A, Bipalabi Kanai Bhattacharya sarani, Alipore, Kolkata-27

Monday, August 16, 2010

সমবায় ব্যাঙ্কে ক্লার্ক, ক্যাশিয়ার

পশ্চিমবঙ্গ ট্রাইবাল ডেভেলপমেন্ট কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেড 'অ্যাকাউন্ট্যান্ট', 'অ্যাসিস্ট্যান্ট', 'ক্লার্ক-কাম টাইপিস্ট' ও 'ক্যাশিয়ার' পদে ১৩ জন ছেলেমেয়ে নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ অ্যাকাউন্ট্যান্টঃ অ্যাকাউন্ট্যান্সি বিষয়ের অনার্স গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। চার্টার্ড বা, কস্ট অ্যাকাউন্ট্যান্সির  ডিপ্লোমা কোর্স পাশরাও যোগ্য।
মূলমাইনেঃ ৭,১০০-৩৭,৬০০ টাকা। শূন্যপদঃ ২টি

'অ্যাসিস্ট্যান্টঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। শূন্যপদঃ ৭টি।

ক্লার্ক-কাম টাইপিস্টঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। শূন্যপদঃ ২টি।

ক্যাশিয়ারঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। শূন্যপদঃ ২টি।

সব পদের বেলায় বয়ষ হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, কলকাতায়। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত ভরা খামের সাথে পাঠাবেন (১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, (২) নিজের নাম-ঠিকানা (পিতা / স্বামীর নামের প্রযত্নে) লেখা উপযুক্ত ডাকটিকিট সাঁটা একটি আর ডাকটিকিট ছাড়া আরো ২টি ১০*৪ ইঞ্চি মাপের খাম, (৩) ও.বি.সি., তপ্সহিলী প্রভৃতি প্রার্থীদের বেলায় কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, (৪) সামনের দিকে নিজের সই করা এখনকার তোলা ১কপি পাশপোর্ট মাপের ফটো (৫) ১৬০ টাকার পোস্টাল অর্ডার। 'CO-OPERATIVE SERVICE COMMISSION' এর অনুকুলে। দরখাস্ত ফর্মের ৩নং কলমে Advt.No 7/2010 লিখবেন। দরখাস্ত ভরা খামের ওপর বড় হরফে লিখবেনঃ APPLICATION against Advt. no 7/2010.দরখাস্তটি পৌচানো চাই ৭ সেপ্টেম্বরের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়: The Secretary, Co- operative Service Commission, Bhabani Bhawan (4th Floor), Alipore, kolkata-700 027.