Showing posts with label প্রাইমারি চাকুরি. Show all posts
Showing posts with label প্রাইমারি চাকুরি. Show all posts

Tuesday, December 14, 2010

বর্ধমান জেলায় ক্লার্ক ও গার্ড নিয়োগ

জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বরঃ- বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে 'লোয়ার ডিভিশিন ক্লার্ক', অ্যাকাউন্টস ক্লার্ক ও ইংরেজি স্টেনোগ্রাফার পদে ১০ জন ও মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ক্লার্ক পদে ৭ জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যঃ
মাধ্যমিক পাশ-লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারেন।
কম্পিউটার জানা থাকলে ভালো হয়।
শূন্যপদঃ ৮ টি।
বয়ঃসীমাঃ ১৮ থেকে ৩৭ বছর।
নেটে ওয়েবসাইটের মাধ্যমেও বিশদ জানতে পাবেনঃ www.bardhaman.nic.in
দরখাস্ত পাঠানোর শেষ তারিখঃ ২৪ ডিসেম্বরের মধ্যে।
দরখাস্ত পাঠানোর ঠিকানাঃ
The Secretary, Dristrict Primary School Council,Netaji Bhavan,Kahari Road,Burdwan, Pin-713101.
১২ তারিখের কর্মসংস্থান থেকে গৃহিত।

Thursday, May 27, 2010

প্রাইমারি টিচার হওয়ার ডি.এড কোর্সে ভর্তি শুরু

পশ্চিমবঙ্গের সরকারি,সরকার সুপারিশকৃত ও সরকারি পোষিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রাইমারিটিচার্স ট্রেনিংয়ের সমতুল কোর্স "ডিপ্লোমা ইন ইডুকেশন"(ডি.এড ) কোর্সে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। ৫০%(তপশিলী,ওবিসিরা ৪৫%) নম্বর পেয়ে থাকলে যে কোন উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন যোগ্য। বয়স হতে হবে ১৮থেকে ৩৫ বছরের মধ্যে। সীট প্রতিটি ইনস্টিটিউটে ৫০ টি।পড়ানো হবে বাংলা মাধ্যমে(উর্দূ ইনস্টিটিউটে উর্দূ মাধ্যমে) । পড়ানো হবে এই সব ইনস্টিটিউটে ঃ
উত্তর২৪ পরগনা জেলায়ঃ (১) বিভূতিভূষণ গভঃ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ঘাটবৌর,বনগাঁ। (২) ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ,বানীপুর।(ফোন-০৩২১৬২৭১৪৮০)
দক্ষিন ২৪ পরগনা জেলায়ঃ (১)সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গভঃ স্পন্সর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ফোন-০৩১৭৪২৪৫১৪৪
কোলকাতা জেলায়ঃ (১) সরোজ নলিনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ।(ফোন-২৪৬০২৩৮৩)
(২) ইউনাইটেড মিশনারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট।(ফোন- ২২৯০৩৭৮৪)
নদিয়া জেলায়ঃ (১) ডিসট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ।(ফোন-০৩৪৭৩২২২৯০৭)
জলপাইগুড়ি জেলায়ঃ জলপাইগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ,জলপাইগুড়ি।( ফোনঃ ০৩৮৬১২২৫৬৮২) এছাড়া মেদিনিপুর,কোচবিহার,হুগলি,বাঁকুড়া,মুর্শিদাবাদ,বীরভূম জেলাতেও প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। দরখাস্ত করতে হবে সাধ্রন কাগজে বয়ান টাইপিং করে। বয়ান পাবেন এই ওয়েবসাইটে http://www.banglarmukh.gov.in/সঙ্গে দেবেনঃ (১)মাধ্যমিকের অ্যাডমিড কার্ডের্মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশীটের প্রত্যায়িত নকল,(২)কাস্ট সার্টিফিকিটের প্রত্যায়িত নকল,( প্রতিবন্ধিরা ডাক্তারের সার্টিফিকেটের প্রত্যায়িত নকল,(৩) এখনকার তোলা পাসফোর্ট মাপের সই করা ২ কপি ফটো,(৪) ২৫ টাকার ক্রসড ব্যাঙ্ক ড্রাফট ।যে ইনস্টিটিউটে ভর্তি হবেন সেই ইনস্টিটিউটে প্রিন্সিপ্যালের অনুকূলে। ড্রাফট করাবেন যে কোন রাস্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে।দরখাস্ত পৈছানো চাই ৫ জুনের মধ্যে ।