Showing posts with label পরীক্ষা. Show all posts
Showing posts with label পরীক্ষা. Show all posts

Friday, June 25, 2010

৪৯ ক্লার্ক

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ৫১০ আর্মি বেস ওয়ার্ক শপ " লেয়ার ডিভিশন ক্লার্ক ", স্টোরকিপার ,ফিটার , ও "ভেহিক্যাল মেকানিক পদে ৪৯ জন লোক নিচ্ছে . কারা কোন পদের জন্য যোগ্য .
লোয়ার ডিভিশন ক্লার্ক :মাধ্যমিক পাশ ছেলেরা ইংরেজি টাইপিং এ অন্তত মিনিটে ৩০ টি শব্দ তলার গতি থাকলে আবেদন করতে পারেন শূন্য পদ ২১ টি .সিরিয়াল নং ১২.
স্টোরকিপার : মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন . শূন্য পদ ১০ . সিরিয়াল নং ১০ .
ফিটার : ITI থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা আবেদন করতে পারেন .শূন্য পদ ১০ . সিরিয়াল নং ২ .
ভেহিক্যাল মেকানিক : ITI থেকে ভেহিক্যাল মেকানিক কোর্স পাশরা আবেদন করতে পারেন .শূন্য পদ ৮ ,সিরিয়াল নং ১ .
অপরের সব পদের বেল্স্য় বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে . দরখাস্ত করবেন সাদা কাগজে বয়ান টাইপিং করে ( বয়ান আছে ২৭ জুন, ২০১০ এর কর্মসংস্থানে)
সঙ্গে দেবেন : বয়স ,শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার প্রত্যায়িত নকল .,(২) কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) অভিজ্ঞতার ( যদি থাকে ) সার্টিফিকেটের নকল ,(৪) এখনকার তোলা ২ কপি পাশফর্ট মাপের প্রত্যায়িত ছবি ,(৫) নিজের নাম ঠিকানা লেখা ও পাচ টাকার ডাক টিকিট সাটা ১ টি খাম .দরখাস্ত পৌছানো চাই ৯ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় : The Commandant ,510 Army Base Workshop ,Post Box No 30 , Meerut Cantt -250001.

Wednesday, June 23, 2010

পশ্চিম মেদিনীপুর জর্জ কোর্টে ২৩ স্টেনো

পশ্চিম মেদিনীপুর জেলা জর্জ কোর্ট" ইংলিশ স্টেনোগ্রাফার " পদে ২৩ জন লোক নেওয়া হচ্ছে . মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা ইংরেজি টাইপিং ও সর্টহ্যান্ড মিনিটে অন্তত যথাক্রমে ৪০ টি ও ৮০ টি সব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন . কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাশ থাকতে হবে. বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে . তপশিলি ও ওবিসিরা ৫ও ৩ বছরের বয়সের ছাড় পাবেন . প্রাথী বাছাইয়ের লিখিত পরিক্ষা হবে . তাতে সফল হলে সর্টহ্যান্ড ও টাইপিং টেস্ট হবে. পরীক্ষার সময় নিজস্ব টাইপরাইটার মেশিন ও ল্যাপটপ নিয়ে যেতে হবে . দরখাস্ত করবেন A-4 সাইজের সাদা কাগজে নির্দিষ্ট বয়ান টাইপিং করে( বয়ান পাবেন ২০ জুন,২০১০ কর্মসংস্থানে). সঙ্গে দেবেন :(১)বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়িত নকল . (২) কম্পুটার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল. (৩)টাইপিং সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৪)কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল. (৫) এখনকার তোলা ২ কপি পাশফোর্ট মাপের ফটো. (৬) নিজের নাম ঠিকানা লেখা ও ৬ টাকার ডাক টিকিট সাটা ২ টি খাম . (৭)২০০(তপসিলী হলে ৫০ ) টাকার ব্যান্ক ড্রাফট. "District Judge,Paschim Medinipur"র অনুকূলে ও পেয়েবল at লিখবেন "Midnapur " . দরখাস্ত পৌছানো চাই ৩০ জুনের মধ্যে .এই ঠিকানায় : The District Judge ,Paschim Midnapur,District Judge's Court Copund,Pachim Medinipur, Pin-721101. এছাড়াও উপরের ঠিকানায় দরখাস্ত হাতে হাতে দিতে পারেন.

Friday, June 11, 2010

৬৪ ফার্মাসিস্ট ও মেডিক্যাল টেকনলজিস্ট

রাজ্য সরকারের এ.এস.আই হাসপাতাল ও সার্ভিস ডিস্পেন্সারী আর বিমা ঔশুধালয়ের কলকাতাও, উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা, বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া ও দার্জিলিং জেলায় বিভিন্ন শাখায় কাজের জন্য 'ফার্মাসিস্ট' ও 'মেডিক্যাল টেকনোলজিস্ট' পদে ৬৪ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক / বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফার্মাসির ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে ফার্মাসিস্ট পদের জন্য আবেদন করতে পারেন। ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি টেকনলেজির ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। শূন্য পদ ৩০ টি। প্রার্থী বাছাইয়ের জন্য সরাসরি ইন্টারভিউ হবে ৬,৭,৮,১৩,১৪,১৫ ই জুলাই বেলা ১১ তা থেকে। এই ঠিকানায়- Director of Employees State Insurance (M.B) Scheme, Vll- M ( 2 nd floor ), Bagmari Road, Kolkata 54 . ওই দিন সঙ্গে নিয়ে যাবেন বায়োডাটা সহ সমস্ত কাগজ পত্রের ১ কপি জেরক্স প্রত্যায়িত করা
(১৩ই জুন ২০১০ কর্মসংস্থান থেকে গৃহীত )

Sunday, June 6, 2010

Micro-Finance jobs in Arohan

আরোহন জ়াতীয় স্তরে পুরস্কার প্রাপ্ত একটি ক্ষুদ্র ঋণ ও বিমা প্রদানকারী কোম্পানি যা সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা মানুষের আর্থিক উন্নয়নে সহায়তা করে।
আমাদের লক্ষ আগামি ৪ বছরে ২০ লক্ষ পরিবারের কাছে আর্থিক পরিষেবা পৌছানো। পশ্চিমবঙ্গে গড়ে অঠা আরহনের জন্য নিন্ম লিখিত প্রার্থী প্রয়জনঃ
Field Officer: যোগ্যতা মাধ্যমিক পাশ, বয়স ২১-২৮ বছর।
শর্তঃ সাইকেল চালাতে সক্ষম ও বাড়ি থেকে দূরে থাকার মনভাব সম্পন্ন প্রার্থী।
দায়িত্বঃ উপযুক্ত গ্রাহক দের চিহ্নিত করে আরোহনের ঋণ পরিষেবা প্রদান করা, প্রতি সপ্তাহে ঋণের সাপ্তাহিক কিস্তি সংগ্রহ করা।
আগ্রহি প্রার্থীরা ১২ ই জুন,২০১০ সকাল ৯টায় Biodata, age proof, passport size photo, নিয়ে নির্বাচনী পরিক্ষায় উপস্থিত থাকবেন। এই ঠিকানায় Prafulla Kanan, Deshpapriya Vidya mandir, Kestopur Bus stop, Kolkata - 700101

Wednesday, May 12, 2010

"এইট পাশ ছেলেমেয়েদের জন্য ৬৯ জন পঞ্চায়েত কর্মী"

কোচবিহার জেলা শাসকের অফিস কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে কাজের জন্য 'গ্রাম পঞ্চায়েত কর্মী' ও 'পিওন' পদে ৬৯ জন ছেলেমেয়ে নিচ্ছে।
গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদনকারীরাঃ কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশ করা আবেদন করতে পারে। শুন্যপদঃ ৬৪ টি।
পিওন পদে আবেদনকারীরাঃ বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানলে আবেদন করতে পারে।
উভয় পদের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
গ্রাম পঞ্চায়েত কর্মী পদের ক্ষেত্রে পরীক্ষার বিষয় থাকবেঃ-
  • ইংরেজি ১০ নম্বর
  • বাংলা ১৩ নম্বর
  • অ্যা্রিথম্যাটিক ১০ নম্বর
  • জেনারেল নলেজ ৭
সমস্ত প্রশ্ন হবে ক্লাস এইট পাশ মানের। সফল হলে ৭ নম্বরের ইন্টারভিউ।
দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়ঃ The District Panchayat Rural Development Officer, Coochbehar at the Office of the District Magistrate, Coochbehar, Post & Dist. Coochbehar, Pin-736101
দরখাস্ত ভরা খামের উপর লখতে হবে "Application for the post of -------------"
দরখাস্তের সঙ্গে আরও যা যা লাগবেঃ
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমানপত্র
  • তপশিলি ও ওবিসি কাস্ট সার্টিফিকেট
  • প্রতিবন্ধী বা এক্সেমটেড প্রার্থীদের সার্টিফিকেট
(সমস্ত প্রমানপত্রের জেরক্স কপি দিতে হবে)

নিজের সই করা এককপি পাশপোর্ট মাপের ফটো নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাকটিকিট সাঁটা ১টি খাম। পোষ্ট করতে হবে ১৪ই মে'র মধ্যে।

(৯ই মে কর্মসংস্থান থেকে সংগ্রীহিত তথ্য)