Showing posts with label Central Bank. Show all posts
Showing posts with label Central Bank. Show all posts

Wednesday, May 12, 2010

সেন্টাল ব্যাঙ্কে ৫০০ প্রবেশনারি অফিসার

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০০ জন প্রবেশনারি অফিসার নিয়োগ করবেন। রাস্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের দেশ জুড়ে বিভিন্ন শাখা ও অফিসগুলির জন্য নিয়োগ হবে। মোট শূন্য পদের মধ্যে তপশিলী জাতিদের জন্য ৭৫ টি, তপশিলী উপজাতিদের জন্য ৪০ টি এবং ও বি সিদের জন্য ১৩৫ টি শূন্যপদ সংরক্ষিত। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য ১৯ টি শূন্যপদ সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতাঃ-  মোট অত্যন্ত ৫৫ শতাংশ (তপশিলী এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর সহ যে কোন শাখায় গ্রাজুয়েট। কম্পিউটার অ্যাপলিকেশন কোর্স সম্পুর্ন করার সার্টিফিকে্ট থাকতে হবে।
বয়স = ১-০৮-২০১০ তারিখে ২১ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে।
প্রার্থী বাছাই হবে লিখিত পরিক্ষা, ই্নটারভিউ এবং গ্রুপ ডিস্কাশনের মাধ্যমে। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দি ভাষায়। উত্তর দিতে হবে যে কোনো একটি ভাষায়। পরিক্ষা হবে ২৫ জুলাই, ২০১০। অনলাইনেও দারখাস্ত করতে পারেন এই ওয়েবসাইটে http://www.centralbankofindia.co.in/ ৬ মে থেকে। প্রার্থিদের কাছে লিখিত পরীক্ষার কললেটার পাঠানো হবে। ১৯ জুলাইয়ের মধ্যে লিখিত পরীক্ষার কললেটার না পেলে ডুপ্লিকেট কললেটারের জন্য কলকাতা পরীক্ষাকেন্দের প্রার্থিরা ২৪ জুলাইয়ের মধ্যে দেখা করবেন (দরখাস্তের প্রমাণপএ সহ)এই ঠিকানায়:chief Manager (HRD), Central Bank of India ,Zonal Office,33,N S Road,Kolkata-700001. ফোন নাম্বারঃ(০০৩)২২৩০-১২৭০/১২৭৫।