Showing posts with label Job for CRPF. Show all posts
Showing posts with label Job for CRPF. Show all posts

Wednesday, August 4, 2010

২,৩০৩ কনস্টেবল নিচ্ছে সি.আর.পি.এফ.

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের পূর্বাঞ্চল সেক্টর' কনস্টেবল (জেনারেল ডিউটি)' পদে পশ্চিমবঙ্গে, ওড়িশা, ও সিকিম রাজ্য থেকে ২,৩০৩ জন ছেলেমেয় নিচ্ছে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ১-৮-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তর ১৭০ (মেয়েদের বেলায় অন্তর ১৫৭) সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি। ছেলে ও মেয়দের বেলায় উচ্চতা ও বয়ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯।
শূন্য পদ পশ্চিমবঙ্গে ৮৫৪টি। এর মধ্যে ছেলেদের জন্য -- বর্তমান শূন্যপদঃ  ৭৩৬টি। ব্যাকলগ-শূন্যপদ ৯৭টি। মেয়েদের জন্য বর্তমান শূন্যপদ -- ৯টি। ব্যাকলগ শূন্যপদ -- ১২টি। পরীক্ষা সংক্রান্ত যাবিতীয় তথ্য পাবেন ইনফর্মেশন বুকলেট থেকে।
পূরণ করা ফর্মের সঙ্গে কোনো প্রমাণপত্রের প্রত্যায়িত নকল দিতে হবে না। তবে প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমানপ্রত্রের মূল ও প্রত্যায়িত নকল নিয়ে যাবেন। দরখাস্ত-ভরা খামের ওপর পদের নাম লিখবেন।
দরখাস্তটি পৌছান চাই ২৫ আগস্টের মধ্যে। দরখাস্তটি কোন ঠিকানায় জমা নেোয়া হবে তা প্রস্পেক্টাস থেকে জান্তা পারবেন।
অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টারগুলি হলঃ (১) Eastern Sector HQR. ফোন নম্বর --(033) 23211436, ই-মেলঃ eshqs@hotmail.com  (2) Grup Center, CRPF Bhubaneswer (orissa). ফোন নম্বর --(0674) 2558206, ই-মেলঃ gcbbsr@rediffmail.com  আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটেঃ www.crpf.gov.in/www.crpfrecruitment.org  কিংবা ফোন করুন এই নম্বরেঃ (0120) 3800900. এছাড়া এস.এম.এস. করতে পারেন এই নম্বরেঃ CRPF56767.