Showing posts with label Recruitment. Show all posts
Showing posts with label Recruitment. Show all posts

Friday, June 18, 2010

জলপাইগুড়ি ও হুগলি জেলায় ব্লকের জন্য ১১২ অ্যাসিস্ট্যান্ট

হুগলি ও জলপাইগুড়ি জেলায় জেলা শাসকের অফিসের এম.জি.এন.আর.আই.জি.এ সেল ব্লক অফিস ও সাব ডিভিশনাল অফিসে কাজের জন্য "প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট", "ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটর", "জুনিয়র প্রোগ্রাম অফিসার", "টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট", "অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার" ও "কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট" পদে ১১২ জন ছেলেমেয়ে নিচ্ছে।

"প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট" পদে যোগ্যতাঃ ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটারে ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ২২ টি। চাকরী হবে ব্লক ও সাব ডিভিশন অফিসে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১৭ টি। চাকরী হবে ব্লক, সাব ডিভিশনাল অফিস অফিস ও জেলা সদর দপ্তরে।

"ব্লক সোশ্যাল অডিট কো-অর্ডিনেটর" পদের যোগ্যতাঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোন শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটার ও ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১৮ টি। চাকরী হবে ব্লকে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১৩ টি। চাকরী হবে ব্লক অফিসে।

"জুনিয়র প্রোগ্রাম অফিসার" পদের যোগ্যতাঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোন শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটার ও ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১৮ টি। চাকরী হবে ব্লকে
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১৩ টি। চাকরী হবে ব্লক অফিসে।

"টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট" পদের যোগ্যতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ২ টি। চাকরী হবে ব্লক, গ্রাম পঞ্চায়েত ও সাব ডিভিশনাল অফিসে।

"কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট" পদের যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ৬ মাসের কোর্স পাশ হলেও ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় ৬০০ কী ডিপ্রেশনের গতি থাকলে আবেদন করতে পারেন।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ২ টি। চাকরী হবে ব্লক অফিসে।

"অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার" পদের যোগ্যতাঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি (বি.সি.এ.) কোর্স পাশ কিমবা কম্পিউটার সায়েন্সের অনার্স গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে A লেভেল কোর্স পাশ করা হলেও আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে জেলা পর্যায়ে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে এম.জি.এন.আর.আই.জি.এ সেলে।

"প্রোগ্রাম কো-অর্ডিনেটর" পদের যোগ্যতাঃ সোশ্যাল ওয়ার্কের মাষ্টার ডিগ্রি কোর্স পাশরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে জেলা পর্যায়ে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে এম.জি.এন.আর.আই.জি.এ সেলে।



"টেকনিক্যাল অফিসার" (হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি) পদের যোগ্যতাঃ এগ্রিকালচার সায়েন্সের অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে ও কম্পিউটারে ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
হুগলি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে জেলা পর্যায়ে।
জলপাইগুড়ি জেলায় শুন্যপদঃ ১ টি। চাকরী হবে এম.জি.এন.আর.আই.জি.এ সেলে।


পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় ৪০% নম্বর পেলে ইন্টারভিউয়ের ডাক পাবেন।
দরখাস্ত করতে হবে সাধারন কাগজে। বয়ান পাওয়া যাবে এই ওয়েবসাইটে http://jalpaiguri.gov.in/, http://wbprd.gov.in/. হুগলি জেলার ক্ষেত্রে বয়ান পাওয়া যাবে এই ওয়েবসাইটে http://hoogly.gov.in/.
দরখাস্তের সঙ্গে দিতে হবে-
  1. বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমানপত্রের প্রত্যয়িত নকল।
  2. কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
  3. নিজের নাম ঠিকানা লেখা ১০.৫*৪.৫ ইঞ্চি মাপের ২ ট খাম। (একটি খামে ৫ টাকার ডাক টিকিট সাঁটাতে হবে)
  4. এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো। (এক কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে আর এক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে)
দরখাস্ত ভরা খামের উপর নাম লিখে পাঠাতে হবে এই ঠিকানায়-
হুগলি জেলার ক্ষেত্রেঃ The District MGNREGA cell, Hoogly, Chinsurah, Hoogly (দরখাস্ত পৌছানোর শেষ তারিখ ৭ই জুলাই)
জলপাইগুড়ি জেলার ক্ষেত্রেঃ  The DPC (MGNREGA) & DM, Jalpaiguri, MGNREGA cell, jalpaiguri Zilla Parishad, Complex, Jalpaiguri 735101

(২০ জুন ২০১০ কর্মসংস্থান থেকে সমস্ত খবর সংগৃহীত)

Tuesday, June 8, 2010

১২৯ জন সাব-ইন্সপেক্টর নিচ্ছে CRPF

কেন্দ্রীয় সরকারের স্বরাস্ট্রমন্ত্রকের অধিনে "সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স", "অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর", সাব-ইন্সপেক্টর (ক্রিপ্টো,টেকনিকাল)" পদে ১২৯ জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যঃ
অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টরঃ অঙ্ক, ফিজিক্স, ও ইংরেজি বিষয় নিয়ে সায়েন্স শাখার BSC কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮- ২৫ বছএরে মধ্যে। শূন্য পদ ৯১ টি ।
সাব- ইন্সপেক্টর( রেডিও অপারেটার)ঃ অঙ্ক ও ফিজিক্স, বা কম্পিউটার সায়েন্স শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২০- ২৫ বছরের মধ্যে। শূন্য পদ ৩৩ টি।
সাব-ইন্সপেক্টর(ক্রিপ্টো) ঃ অঙ্ক, ফিজিক্স বিষয় নিয়ে ডিগ্রি পাশ্রা আবেদন করতে পারেন। বয়স আগের মত। শূন্য পদ ৩ টি।
সাব-ইন্সপেক্টার( টেকনিক্যাল)ঃ টেলিকম, ইলেক্ট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি পাশরা আবেদন করতে পারেন। বয়স আগের মত। শূন্য পদ ২ টি ।
উপরের সব পদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বায় ১৭০ সেমি, বুকের ছাতি ফুলিয়ে ৮৫ সেমি, না ফুলিয়ে ৮০ সেমি, কোন রকম শারীরিক ত্রুটি থাকলে আবেদন যোগ্য নয়। উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ন ওজন থাকতে হবে। দরখাস্ত করবেন সাধারন ফুলস্ক্যাপ কাগজে বয়ান টাইপিং কোরে বা নিজে হাতে লেখে ( বয়ান পাবেন ৬ জুন ২০১০ , কর্মসংস্থানে)। সঙ্গে দেবেনঃ (১) জন্ম তারিখের প্রমান পত্রের প্রত্যায়িত নকল। (২) শিক্ষা গত যোগ্যতার প্রত্যায়িত নকল, (৩) তপশিলী, ওবইসি রা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৪) রাজ্য সরকারের যোগ্য কতৃপক্ষের দেওয়া বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৫) এখনকার তোলা তিন কপি পাশফোর্ট ফটো, (৬) নিজের নাম ঠিকানা লেখা ও ৫ টাকার ডাকটিকিট সাঁটা একটি খাম, (৭) NCC ও খেলাধূলার সার্টিফিকেট থাকলে তার প্রত্যায়িত নকল, (৮) ৫০ টাকার ক্রসড পোস্টাল অর্ডার। Commandant, 3 Signal BN, CRPF এর অনুকূলে ও পেয়ে বল অ্যাট লিখবেন G.P.O Kolkata। তপশিলী দের ফি লাগবে না। দরখাস্ত পৌছান চাই ৩০জুনের মধ্যে এই ঠিকানায় The Commandant, 3 Singal Bn, CRPF, Sector -V, Salt lake, Kolkata-700091, West Bengal
( ৬ জুন ২০১০,কর্মসংস্থান থেকে সংগৃহিত )

Sunday, June 6, 2010

Micro-Finance jobs in Arohan

আরোহন জ়াতীয় স্তরে পুরস্কার প্রাপ্ত একটি ক্ষুদ্র ঋণ ও বিমা প্রদানকারী কোম্পানি যা সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা মানুষের আর্থিক উন্নয়নে সহায়তা করে।
আমাদের লক্ষ আগামি ৪ বছরে ২০ লক্ষ পরিবারের কাছে আর্থিক পরিষেবা পৌছানো। পশ্চিমবঙ্গে গড়ে অঠা আরহনের জন্য নিন্ম লিখিত প্রার্থী প্রয়জনঃ
Field Officer: যোগ্যতা মাধ্যমিক পাশ, বয়স ২১-২৮ বছর।
শর্তঃ সাইকেল চালাতে সক্ষম ও বাড়ি থেকে দূরে থাকার মনভাব সম্পন্ন প্রার্থী।
দায়িত্বঃ উপযুক্ত গ্রাহক দের চিহ্নিত করে আরোহনের ঋণ পরিষেবা প্রদান করা, প্রতি সপ্তাহে ঋণের সাপ্তাহিক কিস্তি সংগ্রহ করা।
আগ্রহি প্রার্থীরা ১২ ই জুন,২০১০ সকাল ৯টায় Biodata, age proof, passport size photo, নিয়ে নির্বাচনী পরিক্ষায় উপস্থিত থাকবেন। এই ঠিকানায় Prafulla Kanan, Deshpapriya Vidya mandir, Kestopur Bus stop, Kolkata - 700101

Tuesday, June 1, 2010

ফুড কর্পোরেশনে ম্যানেজমেন্ট ট্রেনি

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কলকাতা জোনাল অফিস প্রতিবন্দীদের জন্য স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে "ম্যানেজমেন্ট ট্রেনি (ম্যানেজার টেক)", ম্যানেজমেন্ট ট্রেনি (ম্যানেজার-এ/সি) পদে ৬ জন লোক নিচ্ছে।
শুন্যপদঃ ম্যানেজমেন্ট ট্রেনি (ম্যানেজার টেক) পদে ৩টি (বধির প্রতিবন্ধী ১, অস্থিপ্রতিবন্ধী ২) ম্যানেজমেন্ট ট্রেনি (ম্যানেজার-এ/সি) পদে ৩টি (বধির প্রতিবন্ধী)।
মূল মাইনেঃ ১৬,৮০০-৪০,৫০০ টাকা। স্টাইপেন্ড মাসে ৮,৫০০ টাকা।
বয়স হতে হবে ১-১০২০১০ এর হিসাবে ২৮ বছরের মধ্যে।
এই পদের শিক্ষাগত যোগ্যতা, দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে। (http://specialist.in/fci)


(৩০ শে মে কর্মসংস্থান থেকে তথ্য সগ্রীহীত)

Sunday, May 30, 2010

২৫ লাইব্রেরি ক্লার্ক

স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চল অফিস "স্টোরকীপার", লাইব্রেরি (ক্লার্ক),পদে ২৫ জন লোক নিচ্ছে। কারা কোন পদের যোগ্যঃ
স্টোরকীপার - যে কোনো শাখার উচ্চমাধযমিক পাশ্রা আবেদন করতে পারেন। ডোয়েক থেকে ও লেভেল কর্স পাশ হলে ভাল হয়। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।মূল মাইনে ৫,২০০ থেকে২০,২০০ টাকা ।
লাইব্রেরি ক্লার্ক- মাধ্যমিক পাশরা লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেত পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ও ওবিসিরা ৫ ও ৩ বছরের ছাড় পাবেন। দরখাস্ত করবেন সাদা কাগজে নির্দিস্ট বয়ান দেখে । বয়ান পাবেন এই ওয়াবসাইটে www.sscer.org
সঙ্গে দেবেন - (১) বয়সের প্রত্যায়িত নকল,(২) শিক্ষাগত যোগ্যতার বছর ভিত্তিক মার্কশিট ও সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) নিজের নাম ঠিকানা লেখা ২ টি স্লিপ,(৪) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম,(একটি খামে ৫ টাকার ডাকটিকিট সাঁটতে হবে )( খামের উপরে লিখবেন" application for the post of ............, category No of post : ER.................:Advertisement No.: ER-01/2010. (৫) এখনকার তলা ১ কপি পাশপোর্ট মাপের ফটো সই করে ।(১কপি নিজের কাছে রাখবেন) (৬) ৫০ টাকার সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফী স্ট্যাম্প (তপশিলী,প্রতিবন্ধি,সমরকর্মী,মহিলাদের ফী লাগবে না ) দরখাস্ত পৌছান চাই ২১ জুনের মধ্যে , এই ঠিকানায় : The Regional Director, Staff selection Commision(ER),234/4,A.J.C Road Nizam palace ,1st MSO Building,8 th floor, Kolkata-700020.

Thursday, May 20, 2010

সমবায় ব্যাঙ্কে ২৯ অফিসার

পশ্চিমবঙ্গের কালনা কাটোয়া এ.আর.ডি.বি.লিমিটেড, বর্ধমান এ.আর.ডি.বি.লিমিটেড, কোচবিহার এ.আর.ডি.বি.লিমিটেড ও কাথিসমবায় ব্যাঙ্ক "সুপার ভাইজার" , "অ্যাকাউন্ট্যান্ট, "অ্যাসিন্টেন্ট", গ্রেড-iii বি অফিসার" ও "গ্রেড iii " পদে ২৯ জন ছেলে মেয়ে নিচ্ছে ।কমার্স শাখা,কিংবা ইংরেজি /অর্থনীতি/স্ট্যাটিস্টিক্স/পিওর সায়েন্স বিষয়ের অনার্স গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন এছাড়া অ্যাসিন্ট্যান্ট ,সুপারভাইজার পদে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা (৫০%নম্বরপেয়ে থাকলে)আবেদন যোগ্য ।সমস্ত পদের বেলায় কম্পিউটার(এম.এস.অফিস সহ) এর ৬ মাসের কোর্স পাস হতে হবে।
বয়স হতে হবে ১-১-২০১০ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে ।তপশিলীরা ৫ বছর ও ওবিসি রা ৩ বছরে ছাড় পাবেন।কবে কোথায় পরিক্ষা হবে তা চিঠিতে জানিয়ে দেওয়া হবে।
দরখাস্ত করবেন সাধারন ফুলস্ক্যাপ কাগজে বয়ান টাইপিং করে (বয়ান আছে কর্মসংস্থান ২৩ মে ২০১০/ ১৯পাতায়) সঙ্গে দেবেন ঃ (১) বয়স,শিক্ষাগত যোগ্যতা,কম্পিউটার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল (২)অভিজ্ঞতার সার্তিফিকেটের প্রত্যায়িত নকল (যদি থাকে) (৩)নিজের নাম ঠিকানা লিখা একটি ডাকটিকিট ,২ টি খাম (৪) কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল (৫) নিজের সই করা এক কপি পাসফোর্ট মাপের ফটো (৬) ১৬০ টাকার (তপশিলী হলে ৪০ টাকা) পোস্টাল অর্ডার । " CO-OPARETIVE SERVICE COMMISION" এর অনুকূলে ও পেয়েবল অ্যাট লিখবেন "Kolkata" । দরখাস্তের ৩নং কলমে Advt. No5/2010 বা,6/2010 লিখবেন । দরখাস্ত পৌছান চাই ১৫ জুনের মধ্যে এই ঠিকানায় " The secretary, co-operative Service Commision ,Bhabani Bhaban(4th floor) ,Alipore,Kolkata-700027.

Wednesday, May 12, 2010

"লাইসেন্স প্রাপ্ত বহু পুরাতন Reg. No. Ewk0489973"

JOB GARANTEE
-----------------------------
মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন যোগ্য পশ্চিমবঙ্গ ১৮টি জেলার ফ্যাক্টরি, অফিস,  MNC, শো্রুমে-লেবার স্টোরকিপার, গানম্যান, গার্ড, S.V., পিওন, ব্রাঞ্চম্যনেজার, P.A. চাই। ৭দিনের মধ্যে সাক্ষাত-রকি প্লে্সমেন্ট সার্ভিস। মিশন গেট, রানাঘাট, নাদিয়া।
যোগাযোগ করুন এই নম্বরেঃ ৯৬৪৭৩৩২১৩৫

(৯ই মে কর্মসংস্থান থেকে সংগ্রীহিত তথ্য)

"এইট পাশ ছেলেমেয়েদের জন্য ৬৯ জন পঞ্চায়েত কর্মী"

কোচবিহার জেলা শাসকের অফিস কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে কাজের জন্য 'গ্রাম পঞ্চায়েত কর্মী' ও 'পিওন' পদে ৬৯ জন ছেলেমেয়ে নিচ্ছে।
গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদনকারীরাঃ কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশ করা আবেদন করতে পারে। শুন্যপদঃ ৬৪ টি।
পিওন পদে আবেদনকারীরাঃ বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানলে আবেদন করতে পারে।
উভয় পদের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
গ্রাম পঞ্চায়েত কর্মী পদের ক্ষেত্রে পরীক্ষার বিষয় থাকবেঃ-
  • ইংরেজি ১০ নম্বর
  • বাংলা ১৩ নম্বর
  • অ্যা্রিথম্যাটিক ১০ নম্বর
  • জেনারেল নলেজ ৭
সমস্ত প্রশ্ন হবে ক্লাস এইট পাশ মানের। সফল হলে ৭ নম্বরের ইন্টারভিউ।
দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়ঃ The District Panchayat Rural Development Officer, Coochbehar at the Office of the District Magistrate, Coochbehar, Post & Dist. Coochbehar, Pin-736101
দরখাস্ত ভরা খামের উপর লখতে হবে "Application for the post of -------------"
দরখাস্তের সঙ্গে আরও যা যা লাগবেঃ
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমানপত্র
  • তপশিলি ও ওবিসি কাস্ট সার্টিফিকেট
  • প্রতিবন্ধী বা এক্সেমটেড প্রার্থীদের সার্টিফিকেট
(সমস্ত প্রমানপত্রের জেরক্স কপি দিতে হবে)

নিজের সই করা এককপি পাশপোর্ট মাপের ফটো নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাকটিকিট সাঁটা ১টি খাম। পোষ্ট করতে হবে ১৪ই মে'র মধ্যে।

(৯ই মে কর্মসংস্থান থেকে সংগ্রীহিত তথ্য)