Showing posts with label police. Show all posts
Showing posts with label police. Show all posts

Tuesday, June 8, 2010

১২৯ জন সাব-ইন্সপেক্টর নিচ্ছে CRPF

কেন্দ্রীয় সরকারের স্বরাস্ট্রমন্ত্রকের অধিনে "সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স", "অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর", সাব-ইন্সপেক্টর (ক্রিপ্টো,টেকনিকাল)" পদে ১২৯ জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যঃ
অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টরঃ অঙ্ক, ফিজিক্স, ও ইংরেজি বিষয় নিয়ে সায়েন্স শাখার BSC কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮- ২৫ বছএরে মধ্যে। শূন্য পদ ৯১ টি ।
সাব- ইন্সপেক্টর( রেডিও অপারেটার)ঃ অঙ্ক ও ফিজিক্স, বা কম্পিউটার সায়েন্স শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২০- ২৫ বছরের মধ্যে। শূন্য পদ ৩৩ টি।
সাব-ইন্সপেক্টর(ক্রিপ্টো) ঃ অঙ্ক, ফিজিক্স বিষয় নিয়ে ডিগ্রি পাশ্রা আবেদন করতে পারেন। বয়স আগের মত। শূন্য পদ ৩ টি।
সাব-ইন্সপেক্টার( টেকনিক্যাল)ঃ টেলিকম, ইলেক্ট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি পাশরা আবেদন করতে পারেন। বয়স আগের মত। শূন্য পদ ২ টি ।
উপরের সব পদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বায় ১৭০ সেমি, বুকের ছাতি ফুলিয়ে ৮৫ সেমি, না ফুলিয়ে ৮০ সেমি, কোন রকম শারীরিক ত্রুটি থাকলে আবেদন যোগ্য নয়। উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ন ওজন থাকতে হবে। দরখাস্ত করবেন সাধারন ফুলস্ক্যাপ কাগজে বয়ান টাইপিং কোরে বা নিজে হাতে লেখে ( বয়ান পাবেন ৬ জুন ২০১০ , কর্মসংস্থানে)। সঙ্গে দেবেনঃ (১) জন্ম তারিখের প্রমান পত্রের প্রত্যায়িত নকল। (২) শিক্ষা গত যোগ্যতার প্রত্যায়িত নকল, (৩) তপশিলী, ওবইসি রা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৪) রাজ্য সরকারের যোগ্য কতৃপক্ষের দেওয়া বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৫) এখনকার তোলা তিন কপি পাশফোর্ট ফটো, (৬) নিজের নাম ঠিকানা লেখা ও ৫ টাকার ডাকটিকিট সাঁটা একটি খাম, (৭) NCC ও খেলাধূলার সার্টিফিকেট থাকলে তার প্রত্যায়িত নকল, (৮) ৫০ টাকার ক্রসড পোস্টাল অর্ডার। Commandant, 3 Signal BN, CRPF এর অনুকূলে ও পেয়ে বল অ্যাট লিখবেন G.P.O Kolkata। তপশিলী দের ফি লাগবে না। দরখাস্ত পৌছান চাই ৩০জুনের মধ্যে এই ঠিকানায় The Commandant, 3 Singal Bn, CRPF, Sector -V, Salt lake, Kolkata-700091, West Bengal
( ৬ জুন ২০১০,কর্মসংস্থান থেকে সংগৃহিত )