Showing posts with label clark. Show all posts
Showing posts with label clark. Show all posts

Tuesday, August 17, 2010

১,০৭০ ক্লার্ক ও অফিসার

কেন্দ্রীয় সরকারি সংস্থা, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'প্রবেশনারি অফিসার' পদে ১,০৭০ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য।

প্রবেশনারি ক্লার্কঃ  মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কিংবা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সাধারন ভাবে পাশ হলেও আবেদন করতে পারেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা, এ.আই.সি.টি.ই.'র অনুমোদিত কোনো সংস্থা থেকে 'কম্পিউটার'এর ৩ মাসের কোর্স পাশ হতে হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেই রাজ্যের সরকারি ভাষায় লিখতে, পড়তে ও বলতে পারা দরকার। বয়স হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
মূলমাইনেঃ ৭,২০০-১৯,৩০০ টাকা। শুন্যপদঃ বিভিন্ন রাজ্যের শূন্য পদের সংখ্যা বিভিন্ন।
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দরখাস্ত করবেন অনলাইনে, ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটেঃ http://www.unitedbankofindia.com/   অনলাইনে দরখাস্ত করার আগে পরীক্ষার ফী বাবদ নগদ ২০০ টাকা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো CBS  Branch' এ জমা দিতে হবে এই অ্যাকাউন্ট নম্বরেঃ 00980124261077. টাকা জমা দেবেন Cash Receipt/Cash challan'এ। এই ভাউচারে ব্যাঙ্ক থেকে Branch Name, Code Number, Transaction ID, Date of Deposit, Amount নিয়ে নেবেন। পরীক্ষার ফী জমা দেবেন ২১ সেপ্টেম্বরের মধ্যে।

প্রবেশনারি অফিসারঃ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি বা, এ.আই.সি.টি.ই.'র অনুমোদিত কোনো সংস্থা থেকে 'কম্পিউটার'এর ৬ মাসের কোর্স পাশ হতে হবে। বয়স হতে হবে ১-৭-২০১০'এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষা হবে ১৪ নভেম্বর। পরীক্ষা হবে পূর্ব ভারতে বিভিন্ন কেন্দ্রে। দরখাস্ত করবেন অনলাইনে, ৮ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটেঃ http://www.unitedbankofindia.com/ অনলাইনে সরখাস্ত করার আগে পরীক্ষা ফী বাবদ নগদে ৪০০ টাকা ইউনাইটেদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো CBS Branch' এ জমা দিতে হবে এই অ্যাকাউন্ট নাম্বরেঃ 00980124261076. টাকা জমা দেবেন Cash Receipt/Deposit Challan'এ। এই চালানে ব্যাঙ্ক থেকে Branch Name , Code Number, Transaction ID, Date of Deposit, Amount নিয়ে নেবেন। চানালে পরীক্ষার ফী জমা দেবেন ৭ সেপ্টেম্বরের মধ্যে ।

Monday, August 16, 2010

সমবায় ব্যাঙ্কে ক্লার্ক, ক্যাশিয়ার

পশ্চিমবঙ্গ ট্রাইবাল ডেভেলপমেন্ট কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেড 'অ্যাকাউন্ট্যান্ট', 'অ্যাসিস্ট্যান্ট', 'ক্লার্ক-কাম টাইপিস্ট' ও 'ক্যাশিয়ার' পদে ১৩ জন ছেলেমেয়ে নিচ্ছে।

কারা কোন পদের জন্য যোগ্যঃ অ্যাকাউন্ট্যান্টঃ অ্যাকাউন্ট্যান্সি বিষয়ের অনার্স গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। চার্টার্ড বা, কস্ট অ্যাকাউন্ট্যান্সির  ডিপ্লোমা কোর্স পাশরাও যোগ্য।
মূলমাইনেঃ ৭,১০০-৩৭,৬০০ টাকা। শূন্যপদঃ ২টি

'অ্যাসিস্ট্যান্টঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। শূন্যপদঃ ৭টি।

ক্লার্ক-কাম টাইপিস্টঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। শূন্যপদঃ ২টি।

ক্যাশিয়ারঃ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
মূলমাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা। শূন্যপদঃ ২টি।

সব পদের বেলায় বয়ষ হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, কলকাতায়। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত ভরা খামের সাথে পাঠাবেন (১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, (২) নিজের নাম-ঠিকানা (পিতা / স্বামীর নামের প্রযত্নে) লেখা উপযুক্ত ডাকটিকিট সাঁটা একটি আর ডাকটিকিট ছাড়া আরো ২টি ১০*৪ ইঞ্চি মাপের খাম, (৩) ও.বি.সি., তপ্সহিলী প্রভৃতি প্রার্থীদের বেলায় কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, (৪) সামনের দিকে নিজের সই করা এখনকার তোলা ১কপি পাশপোর্ট মাপের ফটো (৫) ১৬০ টাকার পোস্টাল অর্ডার। 'CO-OPERATIVE SERVICE COMMISSION' এর অনুকুলে। দরখাস্ত ফর্মের ৩নং কলমে Advt.No 7/2010 লিখবেন। দরখাস্ত ভরা খামের ওপর বড় হরফে লিখবেনঃ APPLICATION against Advt. no 7/2010.দরখাস্তটি পৌচানো চাই ৭ সেপ্টেম্বরের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়: The Secretary, Co- operative Service Commission, Bhabani Bhawan (4th Floor), Alipore, kolkata-700 027.

Friday, July 16, 2010

"রাজ্য সরকারের শ্রম দপ্তরে ৪৮০ জন ক্লার্ক"

মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য
_____________________________

পশ্চিমবঙ্গ সরকারের অধীন রাজ্যের সব জেলার ২৪১টি ব্লক, ১২১টি পুরসভা, ৩টি পুরনিগম ও ৩টি দার্জিলিং পার্বত্য কাউন্সিলে 'শ্রম কল্যান সুযোগ সুবিধা কেন্দ্র' তৈরী হয়েছে। এই সব কেন্দ্রে কাজের জন্য 'ক্লার্ক' পদে ৪৮০ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। রাজ্য সরকার, কেন্দ্রিয় সরকার, রাজ্য শিক্ষা সংসদ ও এ.আই.সি.টি.ই'র অনুমোদিত কোন প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটারে অন্তত ৬ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে। কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্ত ৬,০০০ কী ডিপ্রেসনে গতি থাকতে হবে। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।

জেলা অনুশারে শুন্যপদঃ
বাঁকুরা জেলায় ২২ টি ব্লক ও ৩টি পুরসভা / পুরনিগমে ২৫টি।
বীরভূম জেলায় ১৯টি ব্লক ও ৬টি পুরসভা / পুরনিগমে ২৫টি।
বর্ধমান জেলায় ৩১টি ব্লক ও ১৩টি পুরসভা / পুরনিগমে ৪৪টি।
কোচবিহার জেলায় ১২টি ব্লক ও ৬টি পুরসভা / পুরনিগমে ১৮টি।
দার্জিলিং জেলায় ১২টি ব্লক ও ৬টি পুরসভা / পুরনিগমে ৩টি, দার্জিলিং গোর্খা পার্বত্য কাউন্সিলে ২১টি।
দক্ষিন দিনাজপুর জেলায় ৮টি ব্লক ও ২টি পুরসভা / পুরনিগমে ১০টি।
পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ট ব্লক ও ৫টি পুরসভা / পুরনিগমে ৩০টি।
হুগলি জেলায় ১৮টি ব্লক ও ১৩টি পুরসভা / পুরনিগমে ৩১টি।
হাওড়া জেলায় ১৪টি ব্লক ও ৪টি পুরসভা / পুরনিগমে ১৮টি।
জলপাইগুড়ি জেলায় ১৩টি ব্লক ও ৪টি পুরসভা / পুরনিগমে ১৭টি।
কলকাতা জেলায় ৫টি পুরসভা / পুরনিগমে ৫টি।
মালদা জেলায় ১৫টি ব্লক ও ২টি পুরসভা / পুরনিগমে ১৭টি।
মুর্শিদাবাদ জেলায় ২৬টি ব্লক ও ৭টি পুরসভা / পুরনিগমে ৩৩টি।
উত্তর ২৪ পরগনা জেলায় ২২টি ব্লক ও ২৮টি পুরসভা / পুরনিগমে ৫০টি।
নদীয়া জেলায় ১৭টি ব্লক ও ১০টি পুরসভা / পুরনিগমে ২৭টি।
পুরুলিয়া জেলায় ২০টি ব্লক ও ৩টি পুরসভা / পুরনিগমে ২৩টি।
দক্ষিন ২৪ পরগনা জেলায় ২৯টি ব্লক ও ৭টি পুরসভা / পুরনিগমে ৩৬টি।
উত্তর দিনাজপুর জেলায় ৯টি ব্লক ও ৪টি পুরসভা / পুরনিগমে ১৩টি।
পশ্চিম মেদিনিপুর জেলায় ২৯টি ব্লক ও ৮টি পুরসভা / পুরনিগমে ৩৭টি

চাকরী হবে চুক্তিতে
পরীক্ষা ২২ আগষ্ট
দরখাস্ত পাঠাতে হবে আগামি ২৪ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায়- "The Additional Labour Commissioner, New Secretariat Building, 11th Floor, 1 K.S. Roy Road, Kolkata-700-001"
সঙ্গে দিতে হবেঃ
  1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত নকল,
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের প্রত্যয়িত নকল,
  3. কম্পিউটার যোগ্যতার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল,
  4. তপশিলি ও ও.বি.সি'রা দেবেন কাস্ট সার্টিফিকেটের নকল,
  5. প্রাক্তন সমরকর্মীরা দেবেন যথাযত সার্টিফিকেটের প্রত্যয়িত নকল,
  6. এখনকার তোলা ও নিজের সই করা ২ কপি পাশপোর্ট মাপের ফটো। (১ কপি দরখাস্তের ডানদিকে সেঁটে ও আরেক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে)

Friday, June 25, 2010

৪৯ ক্লার্ক

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ৫১০ আর্মি বেস ওয়ার্ক শপ " লেয়ার ডিভিশন ক্লার্ক ", স্টোরকিপার ,ফিটার , ও "ভেহিক্যাল মেকানিক পদে ৪৯ জন লোক নিচ্ছে . কারা কোন পদের জন্য যোগ্য .
লোয়ার ডিভিশন ক্লার্ক :মাধ্যমিক পাশ ছেলেরা ইংরেজি টাইপিং এ অন্তত মিনিটে ৩০ টি শব্দ তলার গতি থাকলে আবেদন করতে পারেন শূন্য পদ ২১ টি .সিরিয়াল নং ১২.
স্টোরকিপার : মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন . শূন্য পদ ১০ . সিরিয়াল নং ১০ .
ফিটার : ITI থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা আবেদন করতে পারেন .শূন্য পদ ১০ . সিরিয়াল নং ২ .
ভেহিক্যাল মেকানিক : ITI থেকে ভেহিক্যাল মেকানিক কোর্স পাশরা আবেদন করতে পারেন .শূন্য পদ ৮ ,সিরিয়াল নং ১ .
অপরের সব পদের বেল্স্য় বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে . দরখাস্ত করবেন সাদা কাগজে বয়ান টাইপিং করে ( বয়ান আছে ২৭ জুন, ২০১০ এর কর্মসংস্থানে)
সঙ্গে দেবেন : বয়স ,শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার প্রত্যায়িত নকল .,(২) কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) অভিজ্ঞতার ( যদি থাকে ) সার্টিফিকেটের নকল ,(৪) এখনকার তোলা ২ কপি পাশফর্ট মাপের প্রত্যায়িত ছবি ,(৫) নিজের নাম ঠিকানা লেখা ও পাচ টাকার ডাক টিকিট সাটা ১ টি খাম .দরখাস্ত পৌছানো চাই ৯ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় : The Commandant ,510 Army Base Workshop ,Post Box No 30 , Meerut Cantt -250001.