Showing posts with label Reqruitment. Show all posts
Showing posts with label Reqruitment. Show all posts

Monday, June 21, 2010

নেভিতে নাবিক

ভারতীয় নৌবাহিনীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস স্কিমে "নাবিক " পদে কিছু অবিবাহিত ছেলে নিচ্ছে . ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয় থাকলে উচ্চমাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারেন . জন্ম তারিখ হতে হবে ৩১-০১-৯০ থেকে ৩১-০১-৯৪ এর মধ্যে . শরীরের মাপযোগ হতে হবে লম্বায় ১৫৭ সেমি . বুকের চাটি অন্তত ৫ সেমি প্রসারণ ক্ষমতা . শরীরের সঙ্গে সামঞ্জস্য ওজন . দরখাস্ত করবেন A -4 মাপের সাদা কাগজে নির্দিষ্ট বয়ান টাইপিং করে . বয়ান পাবেন এই ওয়েব সাইটে "www.nausena-bharat.nic.in " সঙ্গে দেবেন : (১) এখনকার তোলা ৩ কপি পাশফোর্ট মাপের রঙিন ছবি . (২) মাধ্যমিক এর সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ,(৩) উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটের দুপিঠের প্রত্যয়িত নকল .(৪) নিজের নাম ঠিকানা লেখা ২ টি খাম( একটি খামে ১০ টাকার টিকিট সাটাবেন), (৫) NCC বা খেলার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল .(৬) বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল. ( সব কাগজ পত্র গেজেটেড অফিসার দ্বারা প্রত্যায়িত করবেন এবং গেজেটেড অফিসারের নাম স্পষ্ট ভাবে লেখতে হবে ) . দরখাস্ত পৌছানো চাই ১৬ জুলাইয়ের মধ্যে (আন্দামান নিকোবর দীপপুঞ্জ ও উত্তর পূর্বাঞ্চল প্রার্থীদের বেলায় ২৩ জুলাই ). পশ্চিমবঙ্গের প্রার্থীরা দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় : The Advertiser , Post Box No .02,Lodhi Road ,New Delhi -110003. বিহার ও ঝারখন্ডের প্রাথীরা পাঠাবেন এই ঠিকানায় :The Advertiser , Post Box No .10925, RK puram Main PO , New Delhi -110066. অসম ও ত্রিপুরার প্রার্থীরা পাঠাবেন এই ঠিকানায় :The Advertiser , Post Box No .১১৮১০, Delhi cantt, New Delhi - 110010 .

Friday, June 18, 2010

রানাঘাট ২ নং ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ২৯৯ জন "আশা কর্মী" নিয়োগ

রানাঘাট ২ নং ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ২৯৯ জন তরুনী নিচ্ছে। মাধ্যমিক পাশ বা মাধ্যমিকে অকৃতকার্য মিহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়ে দরখাস্ত করতে পারেন।
বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। (তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে)

শুন্যপদঃ ২৯৯ টি। এর মধ্যে আড়াংঘাটা গ্রাম পঞ্চায়েতে ২২, আইশমালিতে ২২, বাহিরগাছিতে ২২, বৈদ্যপুর ২ নং ব্লকে ১৭, দেবগ্রামে ২৬, দত্তপুলিয়া ৩৮, যুগলকিশোর ১৯, কামালপুর ৩১, মাঝেরগ্রাম ২৩, নোকারি ২১, রঘুনাথপুর হিজলি ১ নং ব্লক ১৭, রঘুনাথপুর হিজলি ২ নং ব্লক ১৫, শ্যমনগরে ১২।
দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে। পূরন করা দরখাস্তের সঙ্গে দিতে হবেঃ
  • মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অকৃতকার্য মার্কশীটের প্রত্যয়িত নকল।
  • ভোটার ও রেশনকার্ডের প্রত্যয়িত নকল।
  • তপশিলিরা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
  • গ্রাম প্রধানের দেওয়া বাসীন্দা সার্টিফিকেট।
  • উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম এর দেওয়া বসবাসের সার্টিফিকেট।
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত নকল।
দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে জুন।