Tuesday, August 3, 2010

Uninor B.P.O. তে 2000 শূন্যপদ

Uninor Call Center Customer care-এ Executive পদে হিন্দি এবং বাংলা বলতে জানা H.S. পাশ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ যুবক এবং যুবতী চাই। Official Time 9 ঘন্টা। বেতনঃ 5,500/- - 15,000/-
খুব শীঘ্রই Call করুন এই নম্বরে --  9830668834, 9007791799

Vodafone B.P.O তে Direct Joining

Vodafone B.P.O তে Customer দের Call receive করার জন্য হিন্দি এবং বাংলা বলতে জানা H.S Pass (18-32)-এর মধ্যে স্মার্ট যুবক এবিং যুবতী চাই। Direct Joining, SMS দ্বারা Biodata Send /Call করুন।
Official Time 9 ঘন্টা।
বেতনঃ 5,500/- -  15,000/-
Call করুন এই নম্বরেঃ 990338882, 9830894449

Airtel B.P.O তে Spot Joining

Night Shift ছাড়া দুর্গাপুর, কলকাতায় Airtel Customer Care/B.P.O  Call Receive করার জন্য (H.S -Graduate) 32-এর মিধ্যে বাংলা, হিন্দি বলতে জানা স্মার্ট যুবক এবং যুবতি চাই।
আফিস Time  ৯ ঘন্টা।
বেতনঃ 5,500/-, --20,000/-
বিস্তারিত জানতে call করুন এই নম্বরেঃ 9732387912,  9547329229

"Tata DOCOMO তে Direct Joining"

Tata DOCOMO Call Center-এ টেলিকলিং ও Customer দের ফোন রিসিভ করার জন্য (H.S- Graduate) 352-এর মধ্যে বাংলা ও হিন্দি ভাষী M/F চাই। Urgent Call করুন। ৯ঘন্টায় বেতনঃ ৫৫০০-২০০০০।
 Call করুন এই নম্বরে 9748173014, 9002033880

"পঞ্চায়েতে ২০৯ কর্মী ও সহায়ক"

বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েত আফিসগুলিতে কাজের জন্য 'গ্রাম পঞ্চায়েত কর্মী' ও 'সহায়ক' পদে ২০৯ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য

গ্রাম পঞ্চায়েত কর্মীঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশরা আবেদন করতে পারেন।
মূল মাইনেঃ ৪,৯০০-১৬,২০০ টাকা।
সশূন্য পদঃ ১৩৮টি।
সহায়কঃ মোট অন্তর ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন।
মূল মাইনেঃ ৫,৪০০-২৫,২০০ টাকা।

ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১-১-২০১০' এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীরা  আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি নংঃ 2/2010.  প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা/টেস্টের মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা চিঠি পাঠিয়ে জানানো হবে। সহায়ক পদের বেলায় পরীক্ষা হবে মাধ্যমিক মানের এইসব বিষয়েঃ ইংরিজি, বাংলা, সিম্পল অ্যারিথমেটিক, জেনারেল নলেজ। সফল হলে ইন্টারভিউ। গ্রাম পঞ্চায়েত কর্মী পদের বেলায় প্রশ্ন হবে ইংরিজি, বাংলা, অ্যারিথমেটিক ও জেনারেল নলেজ বিষয়ে। প্রশ্ন হবে ক্লাস এইট পাশ মানের। সফল হলে ইন্টারভিউ।
দরখাস্ত করবেন সাধারন কাগজে, নিচের বয়ান টাইপিং করে। এছাড়াও দরখাস্তের বয়ান পাবেন এই ওয়েবসাইটেঃ  http://www.bardhaman.nic.in/

পূরণ-করা দরখাস্তের সঙ্গে দেবেন। (১) শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের প্রত্যায়িত নকল। (২) তপশিলী, ও.বি.সি' রা দেবেন কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, (৩) প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় যথাযথ সার্টিফিকেটের নকল, (৪) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের ফোট (দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে), (৫) নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকা ডাক্টিকিট সাঁটা ২৫*১০ সেমি মাপের ১টি খাম।
 দরখাস্ত-ভরা খামের ওপর লিখবেন Advertisement No. 2/2010 ও পদের নাম লিখবেন। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে, এ.ডি.কার্ড দিয়ে। পৌছনো চাই ২৩ আগস্টের মধ্যে।

দরখাস্তটি পাঠাবেন এই ঠিকানায়ঃ The District Panchayat & Rural Development officer, Burdwan, New Administrative Building (1st Floor), Burdwan Collectorate, Court Compound, Burdwan.

Friday, July 30, 2010

"ইউকো ব্যাঙ্কে ১০০০ জন লোক নেওয়া হবে"

ইউকো ব্যাঙ্কে 'ক্লার্ক' পদে ১,০০০ জন ছেলেমেয় নিচ্ছে। মোট অন্তর ৬০% (তপশিলী, প্রাক্তন সমরকর্মী বা, দৈহিক প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক বা, সমতুল কোর্স পাশ ছেলেমেয়রা আবেদন করতে পারেন। যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়রা সাধারন ভাবে পাশ হলেও আবেদনের যোগ্য। কম্পিউটারে এম.এস.অফিস বিষয়ে কাজ করায় জ্ঞান থাকতে হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেই রাজ্যের সরকারি ভাষা পড়া, লেখা ও কথাবার্তা বলায় জ্ঞান থাকা দরকার। বয়স হতে হবে ১-৭-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। শুরুতে ৬ মাস প্রবেশনে থাকতে হবে।
মূল মাইনেঃ ৭,২০০-১৯,৩০০ টাকা।
শূন্যপদঃ  পশ্চিমবঙ্গে ২০টি, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ১টি,  আন্ধ্রাপ্রদেশে ৩৩টি,  অরুণাচলপ্রদেশে ১টি,  বিহারে ১১৩টি,  চন্ডীগড়ে ৫টি,  ছওিশগড়ে ৫০টি,  হরিয়ানায়  ১টি,  হিমাচলপ্রদেশে ৭৯টি, জম্মু-কাশ্মীরে ৬টি,  ঝাড়খন্ডে ২১টি,  লাক্ষাদ্বীপে ২টি,  মধ্যপ্রদেশে ৭৬টি,  মিজোরামে ২টি,  নাগাল্যান্ডে ৩টি,  নিউদিল্লিতে ৫১টি,  ওড়িশায় ১৩১টি,  পন্ডিচেরী ৪টি,  পাঞ্জাবে  ৮১টি,  রাজস্থানে ৯২টি,  তামিলনাডুতে ১৪টি,  উওরাঞ্জলে ১২টি,  উওরপ্রদেশে ১২৯টি, 
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর।  ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় ৯৫ মিনিটের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই ৪টি পেপারেরঃ (১) টেস্ট অফ রিজনিং (২) নিউমেরিক্যাল এবিলিটি, (৩) ক্ল্যারিক্যাল অ্যাপ্টিটিউড, (৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ। প্রতিটিতে থাকবে ৫০টি প্রশ্ন। এছাড়াও ডেসক্রিপ্টিভ টাইপের ৬০ মিনিটের একটি পেপার থাকবে।
যিনি যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, তাকে সেই রাজ্যের পরীক্ষা কেন্দ্রে  পরীক্ষা দিতে হবে। অবজেক্টিভ টাইপের পেপারে নেগেটিভ  মার্কিং আছে। পরীক্ষা সংক্রান্ত আরো তথ্য পাবেন অ্যাডমিট কার্ডের সঙ্গে পাঠানো বুকলেট থেকে।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৮ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে http://www.ucobank.com/ 
ওপরের ওই   ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
লিখিত পরীক্ষা দেওয়ার সময় কল লেটারের সঙ্গে পেমেন্ট রিসিপ্টের মূল কপি জমা দিতে হবে।

"ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২,৪৬৭"

রাষ্ট্রায়ও সংস্থা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'ক্লারিক্যাল ক্যাডারে' ২,৪৬৭ জন ছেলেমেয় নিচ্ছে। মোট অন্ত্র ৫০%(তপ্সহিলী, ও.বি.সি. ও প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছলেমেয়েরা আবেদন করতে পারেন। যে কোনো শাখায় গ্র্যাগুয়েট ছেলেমেয়রা সাধারন ভাবে পাশ হলেও আবেদন করতে পারেন। যে কোনো স্বীকৃত সংস্থা থকে কম্পিউটার অ্যাওয়ারনেস ও অফিস অটোমেশনের ৩ মাসের ফাউন্ডেশন কোর্স পাশ হলে ভালো হয়। প্রি-ডিগ্রি বা, ডিগ্রি কোর্সে কম্পিউটার বিষয় থাকলে কম্পিউটারের কোনো কোর্স পাশ না হলেও যোগ্য। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে ৩০-৬-২০১০' এর হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। কোন রাজ্যে ক'টি শূন্যপদঃ পশ্চিমবঙ্গের (রাজ্যের কোডঃ31) জন্য ১৩টি। আন্ধ্রা প্রদেশের (রাজ্যের কোডঃ 11) জন্য ১৩০টি। বিহারের (রাজ্যের কোডঃ12) জন্য ১৮৪টি। চন্ডীগড়ের (রাজ্যের কোডঃ13) জন্য ২০টি। দিল্লির (রাজ্যের কোডঃ 15) জন্য ১৯৩টি। গোয়ার (রাজ্যের কোডঃ16) জন্য ৩৪টি। গুজরাটের (রাজ্যের কোডঃ17) জন্য ৮৪টি। হারিয়ানার (রাজ্যের কোডঃ18) জন্য ৫০টি। ঝাড়খন্ডের (রাজ্যের কোডঃ20) জন্য ২৯০টি। জম্মু-কাশ্মীরের (রাজ্যের কোডঃ21) জন্য ১টি। কর্ণাটকের (রাজ্যের কোডঃ22)জন্য ১১০টি। মধ্য প্রদেশের (রাজ্যের কোডঃ24) জন্য ৩২৯টি। মহারাষ্ট্রের (রাজ্যের কোডঃ25) জন্য ৩৬৩টি। ওড়িশা (রাজ্যের কোডঃ26) জন্য ১১৬টি। পন্ডিচেরীর (রাজ্যের কোডঃ27) জন্য ১টি। পঞ্জাবের (রাজ্যের কোডঃ28)জন্য ৪৫টি।  রাজস্থানের (রাজ্যের কোডঃ29)জন্য ৪৭টি। তামিলনাডুতে (রাজ্যের কোডঃ 30) জন্য ১৮টি। অসমের (রাজ্যের কোডঃ32) জন্য ৩টি। ত্রিপুরার (রাজ্যের কোডঃ33) জন্য ২টি। মেঘালয়ের (রাজ্যের কোডঃ34) জন্য ২টি। উওরপ্রদেশের (রাজ্যের কোডঃ36) জন্য ৩৬৬টি।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে ২৬ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষায় ৯০ মিনিটের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই ৩টি পেপারের (১) টেস্ট অফ রিজনিং এবিলিটি ও নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড- ১০০টি প্রশ্ন,ও ২০০ নম্বর। (২) টেস্ট অফ ক্ল্যারিক্যাল অ্যাপ্টিটিউড ৫০ নম্বরের ৫০টি প্রশ্ন, (৩) টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গোয়েজ- ৫০ন্ম্বরের ৫০টি প্রশ্ন। এছাড়াও ডেসক্রিপ্টিভ টাইপের ১০০ নম্বরের ৬০ মিনিটের একটি পেপার থাকবে। ৫টি আব্যশিক প্রশ্ন থাকবে সাম্প্রতিক, আর্থ-সামাজিক উন্নয়ন ও যোগাযোগের দক্ষতা বিষয়ে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে http://www.bankofindia.co.in/ এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি.থাকতে হবে।  অনলাইনে নাম নথিভুক্ত করার পর 'চালান' প্রিন্ট করে নেবেন ওই ওয়েবসাইট থেকে। এবার ওই চালানের মধ্যে ২৫০ টাকা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখায় গিয়ে জমা দিতে হবে, ৫ আগস্টের মধ্যে এই অ্যাকাউন্ট নম্বরে 012221110000003. প্রিন্ট করা অ্যাপ্লিকেশন ফর্ম, চালান ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্টসার্টিফিকেট আর কম্পিউটার সার্টিফিকেটের প্রত্যায়িত নকল লিখিত পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে।